লিড নিউজশিক্ষাঙ্গন

বাতিল হচ্ছে এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস

সদ্য প্রকাশিত এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’এক দিনের মধ্যে এ সংক্ষিপ্ত সিলেবাস প্রত্যাহার করা হবে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীর জন্য এনসিটিবির তৈরি করা সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে অভিযোগ জানান অভিভাবকরা। এর পরিপ্রেক্ষিতে এসএসসি শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস করে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করে শিক্ষা মন্ত্রণালয় পাঠাতে বলা হয়েছে। পরে সেটি চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহাসহ এনসিটিবি কারিকুলামের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button