লিড নিউজ

বন্যা দুর্গতের মধ্যে শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকে’র ত্রান বিতরণ

আহমেদ বকুল : বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহস ও সহায়তা প্রদান করা প্রত্যেক সামর্থবান মানুষের নৈতিক দায়ীত্ব। মানুষের বিপদে মানুষই তাে এগিয়ে যাবে। আর এভাবেই এগিয়ে আসলে দুর্যােগ থেকে উত্তরন সম্ভব। গতকাল শরীফ গঞ্জ ইউনিয়ন অফিস প্রাঙ্গনে শরীফ গঞ্জ ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউ কে কর্তৃক ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মহিবুল হক নান্নু একথা বলেন। তিনি ত্রান বিতরনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংগঠনের এই কর্মকান্ডকে উৎসাহিত করায় সকল অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ভবিষতে ইউনিয়নের সার্বিক কল্যাণে এই সংগঠন বিশেষ ভূমিকা পালন করারও আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সভাপতি অ্যাডভােকেট মােঃ লালা মিয়া। অতিথি হিসেবে ছিলেন, শরীফ গঞ্জ ইউপি চেয়ারম্যান হিরা মিয়া,ব্যবসায়ী আব্দুল লতিফ তানু,ব্যবসায়ী এনামুল হক,মাওলানা আব্দুল কাহের,মাওলানা আব্দুল ওয়াদুদ,মাস্টার জসিম উদ্দিন, ইস্টার্ন হাউজিং এর এমডি কামাল হুসেন,মাস্টার কুতুব উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান শুরুতে কােরআন তেলাওয়াত করেন মােঃ আলাউর রহমান,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মােঃ ছাদিকুর রহমান। সংগঠনের পক্ষ থেকে ইউনিয়নের বন্যা দুর্গত ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। উল্লেখ্য, চলতি বছর যুক্তরাজ্যস্থ কিছু উদ্যমী তরুন-যুবকদের উৎসাহে শরীফ গঞ্জ ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শরীফ গঞ্জ ইউনিয়ন উন্নয়ন সংস্থা (ইউকে) গঠন করা হয়।

Related Articles

Back to top button