রাজনীতিলিড নিউজসিলেট

সিলেট-১ আসন থেকে নির্বাচন করছেন মুহিত

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করবেন তিনি।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আবুল মাল আবদুল মুহিত বলেন, আমি নির্বাচনে অংশ না নেওয়ার কথা বলেছিলাম। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Back to top button