লিড নিউজ

ওসমানী মেডিকেলের সামনে থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক: সিলেটে অস্ত্র মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. খলিলুর রহমান ওরফে জীবনকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

 

রবিবার ভোর রাতে সিলেট এম এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

জীবন জেলার জৈন্তাপুর থানার পাখিবিল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। বর্তমানে নগরীর কাজলশাহ এলাকার সিলেট টাওয়ারে বসবাস করে সে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সিলেট কতোয়ালী মডেল থানা এলাকার ওসমানী মেডিকেল কলেজে সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

 

পরে তাকে সিলেট কতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

Related Articles

Back to top button