সিলেটসিলেট বিভাগ

মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত মেহেদী কাবুল

নিউজ ডেস্ক: সিলেটের জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে মেহেদী কাবুল সভাপতি ও গোলাম মৌলা চৌধুরী ইমু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) ব্যবসায়ীদের এই নির্বাচন অনুষ্টিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যবসায়ীদের মধ্যে ভোট গ্রহণ অনুষ্টিত হয়। এতে ব্যবসায়ী সমিতির এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়াও আরো ৯টি পদে নির্বাচন অনুষ্টিত হয়। এতে সহ-সভাপতি পদে মোঃ মুকিদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে ইমরান হাবিব রানা, সাংগঠনিক সম্পাদক পদে তোহাব আহমদ সেতু, কোষাধ্যক্ষ পদে মোঃ জসিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ মোঃ তৌহিদ, প্রচার সম্পাদক পদে মোঃ আবু সাঈদ, কার্যকরি সদস্য পদে রেজাউল হক রেজু, অমর দেবনাথ, গোলাম মোস্তফা নির্বাচিত হন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির উদ্দিন চৌধুরী, চৌধুরী শাহার উদ্দিন আহমদ, শমসের বকস্।

Related Articles

Back to top button