সিলেট বিভাগ

কমলগঞ্জে পানিতে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে বাড়ী থেকে বের হলে আর বাড়ীতে ফিরেনি।

পরদিন রবিবার (১৮ জুলাই) সকাল ৬ টায় হিরন মিয়ার বাড়ীর সামনের পুকুরের পানিতে লাশ ভেসে থাকতে দেখে পরে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব কালীপুর গ্রামের হিরন মিয়ার মাদ্রাসা পড়ূয়া ছেলে হোসেন মিয়া (৯) বাড়ী থেকে বের হলে আর বাড়ী ফিরেনি। বাড়ীর লোকজন অনেক খোঁজাখোঁজি করার পর ও তার কোন সন্ধান পাননি। পরে পরদিন ভোওে বাড়ীর সামনের পুকুরের পানিতে শিশুটির লাশ ভেসে থাকতে দেখা যায়। খবর পেয়ে থানার এসআই মহাদেব বাছাড় এর নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করেন। পরে লাশের সুরতহাল রির্পোট তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় অপমুত্যুর মামলা রুজু করা হয়। থানার অসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

Related Articles

Back to top button