সিলেট বিভাগ

মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, দুজনের মৃত্যু

মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, দুজনের মৃত্যু
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেখ রুমেলের মা মেহেরুন্নেসা ও চাচী ফুলেছা বেগম। অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় জানান, রাতে মোস্তফাপুর গ্রামে শেখ রুমেলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। এসময় মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে আগুনের ধোঁয়ায় অজ্ঞানরত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশ প্রকৃত কারণ উদঘাটনে তারা কাজ করছে বলেও জানিয়েছেন।

Related Articles

Back to top button