লিড নিউজ

নিখোজের ২দিন পর অবশেষে ভেসে উঠল চাঁদনীর লাশ

নিজস্ব প্রতিদবেদক : নিখোজের ২দিন পর অবশেষে ভেসে উঠল চাঁদনীর লাশ। ৮ বছরের ছোট্ট  চাঁদনী গত বুধবারে তলিয়ে যায় সুরমার বুকে। দীর্ঘ দু’দিনে চেষ্টায়, খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিলো না তাঁকে।

অবশেষে শুক্রবার বিকাল ৪টার দিকে ফুটফুটে শিশু চাঁদনী’র সন্ধান মিললো। সুরমা নদীর বুকে ভেসে ওঠলো সে। তবে চাঁদনী নিথর, প্রাণহীন। ছোট্ট শিশুর এমন মৃত্যুতে শোকের মাতম চলছে গোপাল গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে।

সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের গোপাল গ্রামের হাবিবুর রহমানের মেয়ে শিশু চাঁদনী গত বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সুরমা নদীতে তলিয়ে গিয়েছিল।

চাঁদনী নদীতে তলিয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিসকে জানানো হলেও তাদের কোনো ডুবুরি সেদিন বিকাল ৩টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি বলে জানিয়েছেন চাঁদনী অাত্মীয় সাংবাদিক নূর আহমদ।

Related Articles

Back to top button