লিড নিউজ

ওসমানীনগরে শতাধিক বিএনপি ও যুবদল নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান…..

এসবিএন নিউজ, ওসমানীনগর প্রতিনিধি সুজ্জল আহমদ:
বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে ২১শে ডিসেম্বর সোমবার রাতে যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী জনাব আনোয়ারুজাম্মান চৌধুরীর নিজ বাসভবনে তাহাঁর হাতে ফুল দিয়ে ওসমানীনগর উপজেলা যুবদল নেতা মামুন আহমদের নেতৃত্বে শতাধিক বিএনপি দলীয় নেতা-কর্মী বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন। এর আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সকলকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ব্রত নিয়ে ঐক্যবদ্ভভাবে কাজ করতে হবে।

উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবদাল মিয়ার সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া, যুক্তরাজ্য মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহ মিনার আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন মস্তান, যুবলীগের প্রচার সম্পাদক সেবুল মিয়া, ওসমানীনগর উপজেলা ছাএলীগ নেতা সেলিম আহমদ, আক্তার মিয়া, জাকির আহমদ কামিল, মাসুম আহমদ, আল আমিন, সৌরভ উর-রহমান, কাজল আহমদ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Back to top button