লিড নিউজ

কমছে না পানি, বিপাকে হাওর পাড়ের কৃষক

নিজস্ব প্রতিবেদক : দিরাই উপজেলার টাংনী, কালিয়াগুটা, চাপতি (একাংশ) হাওরের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কমছে না হাওরের পানি। বিপাকে পড়েছেন এক ফসলের উপর নির্ভর উপজেলার হাজার হাজার কৃষক। প্রতি বছর ডিসেম্বর মাসের শুরু থেকেই পুরোদমে চলে বোরো ধান রোপনের মৌসুম কিন্তু চলতি বছর হাওরে পানি না কমায় ডিসেম্বর মাসের শেষ দিকে এসেও কৃষক জমিতে ধান রোপন করতে পারছেন না। জানুয়ারী মাসের প্রথম দিক থেকে শুরু হবে কিনা তা বলা যাচ্ছে না সহসাই।
হাওরের পানি না কমার এ চিত্র দেখে হাওর পারের কৃষকরা বোরো ধান রোপন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। গেল বছর অসময়ে বন্যায় হাওরের বাঁধ ভেঙ্গে ফসল হারিয়ে কৃষক অনেকটা সর্বশান্ত। চলতি বছর বোরো ধান রোপন মৌসুমে হাওরে পানি না কমায় আবারো নতুন করে কৃষকদের মনে উৎকন্ঠা দেখা দিচ্ছে। কষ্ট করে বীজতলা তৈরী করলেও জমি রোপন করতে পারবে কিনা সেটাও ভাবনায় রয়েছে কৃষকদের। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায় উপজেলার টাংনী, কালিগুটা, বরাম ও চাপতি হাওরে প্রায় ১২ হাজার হেক্টর বোরো ফসল চাষ করা হয়। টাংনী হাওর পাড়ের কৃষক মুবিন চৌধুরীর সাথে আলাপ করলে তিনি বলেন এক ফসলের উপর নির্ভর আমাদের হাওর পাড়ের মানুষ। গত বছর অকাল বন্যায় হাওরের বাঁধ ভেঙ্গে সব ফসল তলিয়ে যায়। এত দেরী করে পানি শুকালে গতবারের মত সব হারাতে হয় নাকি এই চিন্তাই আছি, অপরিকল্পিত সুইচ গেইট তৈরী করায় পানি নিষ্কাশন হচ্ছে না। যদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে হাওর রক্ষা বাঁধ নির্মাণ না করা যায় তাহলে এবারও সর্বস্ব হারাতে হবে এবারও।

Related Articles

Back to top button