পহেলা বৈশাখ বাঙ্গালির প্রাণের উৎসব : এডিএম


নিউজ ডেস্ক: সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম বলেছেন, পহেলা বৈশাখের সাথে বাঙ্গালি জাতির ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-কালচার জড়িত। তাই এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙ্গালি জাতির প্রাণের উৎসব। আমরা বাঙ্গালিরা মনের আবেগ অনুভূতি ও ভালোবাসা দিয়ে বাংলা নববর্ষকে বরণ করি। চারুমেলা আর্ট স্কুল কোমলমতি শিশুদের নিয়ে এই বর্ষররণ অনুষ্টানের যে আয়োজন করেছে তা নিঃসন্ধেহে প্রশংসার দাবীদার। আগামীতে এই অনুষ্টান অব্যাহত থাকবে বলে আমি দৃড়ভাবে বিশ্বাষ করি।
শুক্রবার চারুমেলা আর্ট স্কুল, সিলেটের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা পরবর্তী চিত্রাংকন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ ও সাংষ্কৃতিক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্কুলের প্রতিষ্টাতা পরিচালক দীপন দেব-এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সম্মিলিত সাংষ্কৃতিক জোট, সিলেট-এর সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
সাংস্কৃতিকর্মী তাসলিমা খানম বিথী, মৌ দেব ও প্রিয়াংকা চুপড়ার যৌথ সঞ্চালনায় অনুষ্টানে সংগীত পরিবেশন করেন সিলেটের জনপ্রিয় সংগীত শিল্পী লাভলী দেব, পিংকু বৈদ্য ও বিজিৎ দেব।
অনুষ্টানে দুইটি বিভাগে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
বিজয়ীরা হলেন : ক বিভাগে- মাহদীন ইবনে আব্দুল্লাহ (প্রথম), ওয়াসফিয়া মেধা (দ্বিতীয়), অংশুমান চক্রবর্তী ও সামিয়াতুল তাইয়্যোবা (তৃতীয়)। খ বিভাগে- শামীমা আক্তার শোভা (প্রথম), ফারিয়া রহমান জান্নাত (দ্বিতীয়), শেখ ইবনাথ ফাতেমা উম্মি ও যেহান মাহবুব (তৃতীয়)।
অনুষ্টানে উপস্থিত ছিলেন- অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন-ওজাস’র নির্বাহী কমিটির সদস্য খছরুজ্জামান পারভেজ, স্কুলের পরিচালক রনজিৎ দেব, সন্ধ্যা দেব, রিংকু দেব, রিপন দেব, বিঞ্চু দেব, সুমি দেব, স্কুলের শিক্ষক বিমল কর, বুশরা অনন্যা, মৌমিতা দাস মৌ, মৌসুমি পাল, হেপী আক্তার, ঝুমুর দাস, সমাজকর্মী আবু জাহেদ, সাদেক হোসেন, সুমন আহমদ প্রমূখ।




