লিড নিউজ

কোম্পানীগঞ্জে ২৮টি ‘বোমা মেশিন’ ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন ভোলাগঞ্জের ধলাই নদীতে এবং কালাইরাগ এলাকায় অভিযান চালিয়ে ২৮টি বোমা মেশিন ধ্বংস করা হয়ছে।এগুলোর আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা।

মঙ্গলবার (২৫ জুলাই) সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিলের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) সদস্যগণের অংশগ্রহণে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া বোমা মেশিনে ব্যবহৃত তিনটি বড় আকৃতির ব্যাটারি ও ডিজেল পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Related Articles

Back to top button