লিড নিউজ

ঈদ উপলক্ষে সিলেট কারাগার থেকে মুক্তি পেল ৩ কয়েদি

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে। এরা দীর্ঘদিন থেকে চুরির মামলায় সাজা ভোগ করছিল। কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুক্তিপ্রাপ্তরা হলো: দুলাল আহমদ, দেলোয়ার হোসেন ও আশিক মিয়া।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, তারা চুরির মামলায় কারাগারে ছিল। প্রায় এক মাস কিংবা আরও দেড় মাস সাজা ভোগ করার কথা ছিল তাদের। কারাগারে খুব ভালো আচরণ করেছে তারা। এ কারণে কারাগার থেকে মন্ত্রণালয়ে তাদের মুক্তির জন্য সুপারিশ করে আবেদন করা হলে তা মঞ্জুর হয়।

তিনি আরও জানান- ‘বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে কারাগারের ফ্যাক্সে তাদের মুক্তির আদেশ আসে।

আদেশ পাওয়ার পর শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের মুক্তি দেয়া হয়। মুক্তির খবর পেয়ে তারা খুব উল্লসিত ছিল। আর কখনো কোনও অপরাধের সঙ্গে সম্পৃক্ত হবে না বলে তারা কথা দিয়েছে আমাকে।’

Related Articles

Back to top button