এয়ারপোর্ট বাইপাসে যান চলাচল স্বাভাবিক করতে ৭ দিনের আল্টিমেটাম


মোঃমতিউর রহমানঃ- সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন জনগনের যে কোন সমস্যায় বর্তমান সরকার পাশে রয়েছে তাই এয়ারপোর্ট বাইপাস সড়কের ধীর গতিতে কাজ করা এটা মেনে নেওয়া যায় না আগামী এক সপ্তাহের মধ্যে সড়কটির নির্মাণ ঠিকাদরী প্রতিষ্ঠানকে যানজট স্হায়ী সমাধানের জন্য নির্দেশ দেন, যাতে যানবাহন চলাচলে কোন রকমের সমস্যা না হয়।
পবিত্র রমজান মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সাভাবিক রাখতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। ২৭ মে শনিবার বিকেলে খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল শহীদ মিনার পয়েন্টে এয়ারপোর্ট বাইপাস সড়কের ঠিকাদরী প্রতিষ্ঠান কর্তৃক পরিকল্পনা বিহীন কাজে তীব্র যানজট সৃষ্টির প্রতিবাদে ও , পল্লী বিদ্যুৎ, পিডিবি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদর উপজেলা ছাএলীগ নেতা ফাহিমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দীন, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সেক্রেটারি আরিফ মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম এ মালিক ইমন, খাদিম নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তারা মিয়া, সেক্রেটারি আব্দুল মালিক, ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ নাজিম উদ্দীন ইমরান, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনছার আলী, ষ্টোন ক্রাশার মালিক সমিতির আহবায়ক হাজী নাসির উদ্দীন।
সমাবেশে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন ৪ ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ হামিদা বেগম, সিলেট সদর পরিবহন সমিতির সভাপতি মুহিবুর রহমান সুলেমান, সহ সেক্রেটারি আঃ হক, ধুপাগুল ক্রাশার মালিক সমিতির সাবেক সভাপতি উছমান মিয়া, ইয়াংস্টার ক্লাবের উপদেষ্টা মোঃ নুরুল আমিন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জালাল উদ্দীন, ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমান, সাহেবের বাজার সিএনজি স্টপেজ এর সভাপতি এম নুরুল ইসলাম, সিলেট জেলা ট্রাক সমিতির সাবেক সভাপতি আরফান আলী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোক্তার হোসেন, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম তারা মিয়া, সদর পরিবহন সমিতির সহ সভাপতি আব্দুস শহীদ, সেক্রেটারি ফয়সল কামরান হেলন, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল আলম সাদ্দাম, এয়ারপোর্ট থানা ট্রান্সপোর্ট সমিতির সেক্রেটারি মোঃ মইন উদ্দীন, সদর উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান, শ্রমিকলীগ নেতা সাহেদ আহমদ, সমতা সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ কছির মিয়া, ইনসাফ ভিলেজ সোসাইটির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ




