লিড নিউজ

পবিত্র মক্কায় আলহাজ মোঃরেদওয়ান খান বোরহানকে মক্কা প্রবাসী আওয়ামীলীগের গনসংবর্ধনা

সেলিম আহমেদ, সৌদি আরব প্রতিনিধিঃ পবিত্র মক্কায় বাংলাদেশ আওয়ামীলীগের চাঁদপুর -৩ হাইমচর  আসনের  মনোনয়ন প্রত্যাশী  আলহাজ মোঃরেদওয়ান খান বোরহানকে মক্কা প্রবাসী আওয়ামীলীগ গনসংবর্ধনা দিয়েছে । মক্কায় স্থানীয় একটি হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে মক্কা যুবলীগের প্রতিষ্টাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা স্বাধীনতা পরিষদের সভাপতি মোঃ শহিদ হোসেন  পাটোয়ারীর সভাপতিত্বে ও আওয়ামী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্নসম্পাদকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের চাঁদপুর -হাইমচর ৩ আসনের  মনোনয়ন প্রত্যাশী  আলহাজ মোঃরেদওয়ান খান বোরহান । এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নামিরা ট্রাভেলসের ডাইরেক্টর   মোঃ খলিল । সভায় বক্তব্য দেন  মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মতিন , মক্কা আওয়ামী পরিষদের যুগ্নসম্পাদক মোঃ জসিম উদ্দিন , মক্কা বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা মোঃ সালামত উল্লাহ , মক্কা যুবলীগের নেতা জুবায়ের আহমেদ সহ আরো অনেকেই । সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর আদর্শ ও সততায় বিশ্বাসী, আওয়ামী পরিবারের সাধারণ কর্মী হিসেবে জনাব রেদওয়ান খান বোরহান, চাদঁপুর সদর ৩ আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন মক্কার আওয়ামীলীগের নেতৃবৃন্দ , বক্তারা আরো বলেন   আলহাজ মোঃরেদওয়ান খান বোরহান এবং তিনির পরিবার আওয়ামী রাজনীতির এই দীর্ঘ পথ চলায়,বঙ্গবন্ধুর আদর্শ ও সততায় নিজেদের সম্পৃক্ত রেখেছেন । ব্যক্তিগত জীবনে ব্যবসা বানিজ্যে দেশের উন্নয়নে, শ্রমবাজার রপ্তানিতে অবদান রাখছেন, পাশাপশি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সম্মানিত সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি । ২৯ বছরের এই দীর্ঘ সময়ে আন্দোলন সংগ্রামে নিজেকে সক্রিয় রেখেছেন । রাজনৈতিক কর্মকান্ড ছাড়া ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে নিয়োজিত ছিলেন এই নেতা , জনাব রেদওয়ান খান বোরহান, চাদঁপুর সদর ৩ আসনে মনোনয়ন দেওয়ার প্রত্যাসা করেছেন মক্কা আওয়ামী নেতৃবৃন্দ ।

Related Articles

Back to top button