লিড নিউজ

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

নবীগঞ্জ প্রতিনিধি ।। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার এলাকায় সিএনজি অটো রিক্্রা ও প্রাইভেট মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে সহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনন্তত ৮ জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ৪ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী রেনেটা ঔষধ কোম্পানির একটি প্রাইভেট মাইক্রো নং ঢাকা মেট্রো গ- (২০-১৮৬৩) সাথে গোপলার বাজার স্টেন্ড থেকে ছেড়ে যাওয়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সিএনজি অটো রিক্্রার (মৌলভীবাজার থ-১২-২০৮২) মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই দেবপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র আব্দুল আলীর ছেলে ওমর আলী (১০) নিহত হয়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নিহত ওমর আলীর মাতা সুজিয়া বেগম (৪০) কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে সিএনজি অটোরিক্্রা চালক দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামের তোয়াহিদ মিয়ার ছেলে তজমুল আলী (৩০) মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশের ওসি ভিমল চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মহাসড়কের বর্তমান অবস্থা এবং যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Related Articles

Back to top button