লিড নিউজ

শিবের বাজারে ৯০০ বোতল ভারতীয় মদ উদ্ধার

নিউজ ডেস্ক : জালালাবাদ থানার শিবের বাজার এলাকা থেকে ৯০০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মাদকবাহী ট্রলার ধাওয়া করে  এগুলো উদ্ধার করা হয়।

তবে মাদক পাচারকারীরা পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তাদের বহনকৃত ট্রলারটিও জব্দ করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button