লিড নিউজহবিগঞ্জ

হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামে প্রতিপক্ষের আঘাতে রুমান মিয়া (২৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। নিহত রুমান সানাবই গ্রামের ইদু মিয়ার ছেলে।

জানা গেছে, সানাবই গ্রামের ইদু মিয়ার সঙ্গে একই গ্রামের তৈয়ব আলীর ছেলে রহমত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে রহমত আলী ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে।

শুক্রবার সন্ধ্যায় রুমানকে রাস্তায় একা পেয়ে রহমত আলী ও তার লোকজন বল্লম দিয়ে রুমানের শরীরে বেশ কয়েকটি আঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাপসাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার তার মৃত্যু হয়।

হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button