লিড নিউজ
মৌলভীবাজারে নারিকেল গাছ থেকে পড়ে ছাত্রলীগ কর্মীর মৃত্যু


মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে নারিকেল গাছ থেকে পড়ে সৈয়দ সাইদুর রহমান (২২) নামের ছাত্রলীগের এক কর্মীর মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ জুলাই) শহরের বেরিরপাড়স্থ নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুর শহরের বেরির পার এলাকার ফিরুজ ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্বাধীকারী সৈয়দ জাহাঙ্গীর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইদুর রহমান নিজ বাসার একটি নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গিয়ে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।




