লিড নিউজ

হবিগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে বজ্রাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের তাহির মিয়ার স্ত্রী আলেয়া খাতুন (৩০)। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গৃহবধূ আলেয়া খাতুন ছোট ছেলেকে খুঁজতে পাশের বাড়ির একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি আহত হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, বজ্রাঘাতে নারী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button