লিড নিউজ

বড়লেখায় পাহাড় ধসে মা ও মেয়ে নিহত

নিজস্ব প্রতিনিধি : বড়লেখা উপজেলায় ডিমাই এলাকায় পাহাড় ধসে মাটিতে চাপা পড়ে মা ও মেয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাত ৩টায় উপজেলার ডিমাই এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে মা আছিয়া বেগম (৪০) ও মেয়ে ফাহমিদা (১৩) নিহত হন। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার অফিসার ইনর্চাজ শহিদুল রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এবং পুলিশ নিহতদের উদ্ধার করে লাশ পোস্টমডামের জন্য মর্গে পাঠিয়েছে।

Related Articles

Back to top button