লিড নিউজ

২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন ২ অক্টোবর

নিউজ ডেস্ক:  বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট মহানগর যুবলীগের অর্ন্তভুক্ত ২৫,২৬,ও ২৭নং ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী ২ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬.০০ ঘটিকার সময় কদমতলী পয়েন্টে অনুষ্টিত হবে।

ওয়ার্ড যুবলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগের সাংগঠনিক দায়ীত্বপ্রাপ্ত নেতা ফজলুল হক আতিক, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়াম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সম্মেলন উদ্ধোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যানির্বাহী কমিটির সাবেক সদস্য সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি।

উক্ত ওয়ার্ড যুবলীগের সম্মেলনে সিলেট মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারন সম্পাদক সহ যুবলীগের সকল নেতা কর্মীকে সম্মেলনে উপস্থিত থেকে সম্মেলনকে সফল ও স্বার্থক করে তোলার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ন আহবায়ক মুশফিক জায়গীরদার ও সেলিম আহমদ সেলিম।

Related Articles

Back to top button