জুড়ীতে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত


আব্দুর রহমান শাহীন (জুড়ী): মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয় হতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও সমাজের সর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহণে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে জুড়ী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিন করে আবার স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয়ে এসে সমাপ্ত হয়। পরে বেলা ১১ ঘটিকায় স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃমহী উদ্দিন আহমেদ সাহেবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, রানা আহমেদ, সিনিয়র উপজেলা ম্যানেজার, ব্র্যাক। বক্তব্য রাখেন ডাঃ সমরজিৎ সিংহ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন)।
এরপর মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। আলোচনায় জানা যায় এখন পর্যন্ত জুড়ী উপজেলায় কোন ম্যালেরিয়া রোগী পাওয়া যায়নি। পরিশেষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মহী উদ্দিন আহমেদ সাহেবের গঠনমূলক বক্তব্যের পর সভার সমাপ্তি ঘোষনা করা হয়।




