খাদিমনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণ


মোঃ মতিউর রহমানঃ সিলেটে সদর উপজেলায় অকাল বন্যা, পাহাড়ী ঢল, ঘূর্ণাঝড় ও শিলা বৃষ্টিতে তলিয়ে যাওয়া ফসল হারা মানুষের মধ্যে ৪ মে বৃহস্পতি বার সকাল ১০টায় ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩৮ কেজি হারে চাল ও নগদ ৫ শত টাকা করে বিতরণ করা হয়।
এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন, ইউ/পি সচিব তপন মোজমদার, সদর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনছার আলী, ১নং ওয়ার্ডের মেম্বার ফয়জুল হক, ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ সিরাজুল ইসলাম, ৪নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন দিলু, ৫নং ওয়ার্ডেরর মেম্বার মোঃ নাজিম উদ্দীন ইমরান, ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ বশির আহমদ, ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফয়জুর রহমান, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ আতিউর রহমান শামীম, ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোঃ মতিউর রগমান, সদস্য আবু সাইদ শাহীন, নাছির উদ্দীন, সাংবাদিক মোঃ মোজ্জামেল হক, ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ ফুলেছা বেগম, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ হামিদা বেগম, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ নেছারুন নেছা, মুজিব,
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগ রয়েছে।
সরকারের সাধ্য অনুযায়ী মানুষের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে উঠার জন্য কাজ করে যাচ্ছে এই বর্তমান সরকার ।আমরা সত্যিকারের ক্ষতিগ্রস্তদের জন্য সরকার প্রতি মাসে ৩৮ কেজি চাল ও নগদ ৫ শত টাকা প্রদান করার ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। বিশেষ করে অসহায় দরিদ্র ও নিঃস্ব পরিবারকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন।
যাতে করে তারা উপবাস না থাকে। সরকারী ভিজিএফ’র চাল বিতরণে কোন অনিয়ম করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। তিনি সরকারের এই কর্মসূচীকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে জনপ্রতিনিধিদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন তাহার বক্তব্যে বলেন আমার ইউনিয়নে ক্ষয় ক্ষতির পরিমাণ অনেক বেশি। এই ইউনিয়নে কর্মসূচীর আওতায় যে পরিমান বরাদ্দ দেওয়া হয়েছে আমার ইউনিয়ন বেশি রড় থাকায় তা থেকে আর বেশি চাহিদা রয়েছে বলে তিনি জানান।



