লিড নিউজ

মাধবপুরে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নয়াপাড়া বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় রিকশাচালক ইসমাইল হোসেন (২৫) নিহত হয়েছেন। এ সময় আহত আরো হয়েছেন তিনজন।

বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিমউদ্দিন জানান।

নিহত ইসমাইল উপজেলার খাটুরা গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খড়কিবাজার থেকে নয়াপাড়াবাজারে যাত্রী নিয়ে যাচ্ছিল রিকশাটি। এ সময় মহাসড়ক পার হতে গিয়ে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৩১৮১) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইসমাইল হোসেনের মৃত্যু হয়। এ সময় তিন রিকশাযাত্রী আহত হন।

এদিকে এ ঘটনার প্রতিবাদে মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ রাখে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিমউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button