লিড নিউজসিলেট বিভাগ

চুনারুঘাটে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীর সাঁকো মেরামত

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সাটিয়াজুরী ইউনিয়নের কৃষ্ণপুর-কোনাউড়া-দারাগাঁও সড়কের করাঙ্গী নদীর উপর সাঁকোটি কয়েকমাস যাবত ভেঙ্গে গেলেও কতৃপক্ষ নজর না দেয়ায় এলাকার লোকজন সেচ্ছাশ্রমে তা মেরামত করে দিচ্ছেন।
কোনাউড়া গ্রামের লোকজন জড়ো হয়ে করাঙ্গী নদীর উপর ভাঙ্গা সাঁকোটি মেরামত করেন এলাকাবাসী। গ্রামবাসীরা জানান, কয়েকমাস যাবত ভাঙ্গা সাঁকো দিয়ে কোনাউড়া,টিলাগাও, কৃষ্ণপুর গ্রামসহ আশেপাশের ৬/৭ টি গ্রামের লোকজন যাতায়াত করেন।বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও কোন কাজ হয়নি।

গ্রামবাসী জানান, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তারা সাঁকোটি স্বেচ্ছা শ্রমে মেরামত করে দিচ্ছেন।জনস্বার্থে কতৃপক্ষ নজর দিবেন বলে এলাকাবাসী মনে করেন।

Related Articles

Back to top button