জামালগঞ্জে প্রতিবন্ধী পরিবার পরিদর্শন করলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক


মোঃ আবুল কালাম জাকারিয়া : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আলী উস্তারের প্রতিবন্ধী পরিবার পরিদর্শন করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন। একই পরিবারের সাত জন প্রতিবন্ধী’র সংবাদ স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হবার পর এই উপ-পরিচালকের কর্মসূচি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন চৌধুরী, জামালগঞ্জ উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মো: ইসমাইল হোসেন, জেলা সদর হাসপাতাল কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, জেলা সমাজ সেবা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো: আলী নুর, উপজেলা সমাজ সেবা প্রতিনিধি শাহ আলম চিশ্তী, এলাকার সমাজ সেবক আবুল কালাম আজাদ প্রমুখ। জানা যায়, হোসেনপুরের আলী উস্তার নিজে প্যারালাইসেস রোগে আক্রান্ত, তার ৯ সন্তানের মধ্যে সুহেল, রুবেল, সুমা, জুয়েল, জুনেল, আলী আহমদ ও জুমা বেগম নামক ৭ ছেলে মেয়েই বাক, শ্রবন, দৃষ্টি প্রতিবন্ধী। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে এই পরিবারের তিন জনের নাম তালিকায় থাকলেও জেলা সমাজ সেবা কর্মকর্তা বলেন, বর্তমানে ৭ জনের প্রতিবন্ধী ভাতা অন্তর্ভোক্ত করা হবে। গতকাল উপ-পরিচালক প্রতিবন্ধী পরিবারকে ৩৬০০ টাকার একটি চেক ও চারটি কম্বল প্রদান করেন।




