লিড নিউজ
তাহিরপুরে ৫ বছরের শিশুকে পাশবিক নির্যাতন


সিলেটমিডিয়াডেস্ক: আইসক্রিমের লোভ দেখিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে ৫ বছরের শিশু কন্যাকে পাশবিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার বেলা ২টায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাক্ষণগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক ব্রাম্মনগাঁও গ্রামের তাজুল ইসলামের পুত্র মুসলিম উদ্দিনকে (১৮) রাতে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, বাড়ির পার্শ্ববর্তী বেকি বিলে নিয়ে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় মসুলিম। এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় তাকে বিল থেকে উদ্ধার করা হয়। শিশুটিকে বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘটনার কয়েক ঘণ্টার মাথায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হচ্ছে।




