লিড নিউজসিলেট বিভাগ

শ্রমিক নেতা রিপন হত্যার দায় স্বীকার করলেন তারেক

নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) কে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে তারেক নামে এক ব্যক্তি। তারেক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আফজল মিয়ার ছেলে। তিনি বরইকান্দিতে বসবাস করেন।

বুধবার সিলেট মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে এই জবানবন্দি দেন গ্রেপ্তারকৃত মো. তারেক আহমদ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার বরইকান্দি থেকে তারেক আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন বিয়টি নিশ্চিত করে বলেন, আদালতে তারেক জানিয়েছেন, রিপনের হত্যাকারীদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি ঘটনাস্থলে আসেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তারা সাথে কারা ছিলেন তাদের নামও বলেছেন তারেক। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এরআগে এই হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা জেলহাজতে আছেন।

এর আগে গত ১০ জুলাই রাতে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে শ্রমিক নেতা রিপনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তিনি দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার আবিল হোসেনের ছেলে।

Related Articles

Back to top button