লিড নিউজ

জৈন্তাপুরে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে স্থানীয় নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম সোবহানী ময়নাকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে সোমবার সন্ধ্যায় জেল হাজতে প্রেরণ করা হয়।
জৈন্তাপুর থানার ওসি শফিউল কবির জানান, রোববার রাত ১টার দিকে স্থানীয় লক্ষীপ্রসাদ গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালান ওই ইউপি সদস্য। মহিলার আর্ত চিৎকারে স্থানীয় লোকজন তাকে পাকড়াও করে ওই দিন রাতে জৈন্তাপুর থানা পুলিশের হাতে তুলে দেন। সোমবার বিকেলে তাকে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল হায়দারের কার্যালয়ে হাজির করা হলে আদালতে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

Related Articles

Back to top button