লিড নিউজসিলেট বিভাগ

সিলেট মিডিয়া পরিবারের ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: সিলেটের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সিলেটমিডিয়া ডটকমের সন্মানিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এবং শুভাকাংক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে সিলেটমিডিয়া পরিবার।

সিলেটমিডিয়া ডটকমের প্রধান সম্পাদক ও নির্বাহী সম্পাদক বিশেষ এক বার্তায় বলেন, পূর্ণ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ। এই আনন্দ ও উৎসব সবার জীবনে খুশির বন্যা বয়ে আনুক। সকল হিংসা- বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হই।

মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি, আমরা যেনো এই সংকট কাটিয়ে উঠতে পারি। অসুস্থ পৃথিবী আবার সুস্থ হয়ে উঠুক।


এদিকে তিনি বিশেষ বার্তায় বলেন, আমাদের প্রিয় সহকর্মীবৃন্দসহ দেশ বিদেশের সকলকে আন্তরিক অভিনন্দন ও পবিত্র ঈদু-উল ফিতর শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়েছেন।

বিবৃতিতে তিনি আরো বলেন, বর্তমান করোনা পরিস্থিতির জন্য পবিত্র ঈদুল ফিতর এবার বিশ্বের মুসলিমরা ভিন্ন আঙ্গিকে পালন করছে। আমাদের প্রিয় বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।

তাই আসুন সামাজিক দুরত্ব মেনে চলি, নিজে ঘরে থাকি, সুস্থ থাকি, পরিবার এবং সমাজকে সুস্থ রাখি। ঘর হয়ে উঠুক ঈদের আনন্দে আনন্দময় মুহুর্ত।

Related Articles

Back to top button