লিড নিউজ

নগরীর বাদাম বাগিচা থেকে প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর বাদাম বাগিচা এলাকা থেকে নাসির উদ্দিন নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ।

সে বাদাম বাগিচা এলাকার গরীবে নেওয়াজ সমবায় সমিতির পরিচালক।

জানাগেছে, এই সমিতির মাধ্যমে নাসির বাদাম বাগিচা এলাকার শতাধিক দরিদ্র মানুষের কাছ থেকে বড় অংকের টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিল।

পরে তার বিরুদ্ধে বাদাম বাগিচা এলাকার শাহানা বেগম বিমানবন্দর থানায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেন।

এছাড়াও তার বিরুদ্ধে আরো বেশকটি মামলা রয়েছে বলে জানা যায়।

এ ব্যপারে বিমান বন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান- বেশকটি প্রতারণার অভিযোগের প্রেক্ষিতে নাসিরকে আটক করা হয়েছে।

Related Articles

Back to top button