লিড নিউজসিলেট

মাধবপুরে ট্রেনের নিচে কাটা পরে বৃদ্ধের মৃত্যু

সিলেটমিডিয়াডেস্ক  :: হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পরে আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টায় হরষপুর রেল স্টেশনের অদুরে সুলতানপুর রাস্তার নিকট এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা।

হরষপুর রেল স্টেশন মাষ্টার ফরশ আলী জানান, বৃহস্পতিবার সকালে আব্দুল খালেক হরষপুর বাজারে দুধ বিক্রি করে রেল লাইনের উপর দিয়ে হেটে বাড়িতে যাচ্ছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেনের নিচে পরে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

Related Articles

Back to top button