লিড নিউজ

হবিগঞ্জে বিএনপির অনশন চলছে

হবিগঞ্জ প্রতিনিধি: দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জে অনশন কর্মসূচি শুরু করেছেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার সকাল ১০টা থেকে পৌরসভা মঞ্চে এ অনশন শুরু করেন তারা। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

অনশনে অংশ নিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র জি.কে গউছ, সিনিয়র সহসভাপতি এভোকেট মনজুর উদ্দিন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, এনামুল হক, তাজুল ইসলাম চৌধুরী ফরিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিএনপির অনশনকে ঘিরে শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

Related Articles

Back to top button