লিড নিউজসিলেট বিভাগসুনামগঞ্জ

মুক্তিযোদ্ধাদের উপযুক্ত মর্যাদা দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: এড. সামসুল ইসলাম

দিরাই প্রতিনিধি: সিলেট আইন মহাবিদ্যালয়ের সাবেক ভিপি, সিলেট কোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম বলছেন মহান বিজয় দিবস বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন, ৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার আবাল বৃদ্ধ বনিতা মুক্তির সংগ্রামের ঝাঁপিয়ে পড়ে, নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ৭১ এর এইদিনে আমরা পেয়েছিলাম কাঙ্খিত বিজয়। স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছিল আমার বড় ভাই তৎকালীন সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তালেব উদ্দিন, বড় ভাই দেশের জন্য আত্মদান করে আমাদের কে দেশ প্রেমের শিক্ষা দিয়ে গেছেন, শহীদ তালেব উদ্দিনের স্মৃতি কে অম্লান রাখতে এলাকাবাসী তালেব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন। আমার পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি যতদিন বেঁচে থাকবো আমার ভাইয়ের স্মৃতি ধরে রাখার চেষ্টা করবো। তিনি আরো বলেন খেলাধূলার মাধ্যমেই তরুণ-যুব সমাজ কে জঙ্গীবাদ ও মাদকের বহাল থাবা থেকে রক্ষা করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী পরিবার ও মুক্তিযোদ্ধাদের উপযুক্ত মর্যাদা দিয়ে যাচ্ছেন। সোমবার দুপুরে দিরাই উপজেলার হাতিয়া মাঠে সোনালী ক্লাব দিরাইয়ের আয়োজনে শহীদ তালেব স্মৃতি স্মরণে মোকামবাড়ী এমপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুল ইসলাম এ সব কথা বলেন। আওয়ামী লীগ নেতা নুরুল কাইয়ূমের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী আখলাক হোসেনের 

পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শফিকুর রহমান লেবু, হাতিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরার হোসেন, সমাজকর্মী সেলিম আহমদ লিলু, ইউপি সদস্য সোহেল রানা,কৃষক লীগ নেতা নওশাদ মিয়া, খেলু মিয়া, উপজেলা যুবলীগ নেতা আক্কাছ মিয়া দবির আহমদ, শামসুজ্জামান। বক্তব্য রাখেন যুবলীগ নেতা লিটন মিয়া, শাহ আলম, মুগলিব মিয়া,ওর্য়াড যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সদস্য রাখিব আহমদ, ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন, লিমন মিয়া, সাঈদ, আমিদ, আবিদ, বেলায়েত হোসেন প্রমুখ।

Related Articles

Back to top button