লিড নিউজ

জামালগঞ্জে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে

মোঃ আবুল কালাম জাকারিয়া: জামালগঞ্জের নওয়াগাঁও বাজারে ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে। রবিবার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের ভীমখালী ইউপির নওয়াগাঁও বাজারে সকাল ১০ টা থেকে খাদ্যঅধিদপ্তরের ওএমএস এর ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়।

অত্র এলাকার ডিলার মোঃ মোশাররফ হোসেন, ওয়ার্ড মেম্বার আব্দুল ওয়াকিব ও আয়ামী যুবলীগ নেতা এস.এম ইব্রাহীম আহমদ এর কার্জক্রম শুরু করেন।

ওএমএস এর নির্ধারিত ব্যানারে একাজ শুরু হয়।শতশত জনতার মাঝে আজ জনপ্রতি ৫ কেজি করে এচাল ১৫ টাকা করে বিক্রি করা হয়।এসময় উপস্থিত ছিলেন অত্র এলাকায় কর্মরত ইমাম ও তরুন বক্তা মাওঃ আব্দুল বাতিন,আলেম সাংবাদিক মোঃ আবুল কালাম জাকারিয়া, মহিম উদ্দিন,আবুসাঈদ আব্দুল্লাহ প্রমুখ।

 জেলার ৮৮ ইউনিয়নেই ওএমএস কেন্দ্র সোমবার থেকে চালু হচ্ছে। জেলায় ঐ দিন থেকে ১১০ টি ওএমএস কেন্দ্র থেকে ১৫ টাকা কেজি’র চাল কিনতে পারবেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। জেলার অন্য কেন্দ্রগুলো হচ্ছে সুনামগঞ্জ পৌরসভায় ৯ টি, সুনামগঞ্জ সদর উপজেলায় ৩ টি, ১০ উপজেলা সদরে ১০ টি এবং ৮৮ ইউনিয়নে ৮৮ টি। তবে জেলার খাদ্য গোদামগুলোতে চালের মওজুদ পর্যাপ্ত না থাকায় বৃহস্পতিবারের আগে পর্যাপ্ত চাল পাওয়া যাবে না।

জেলার জামালগঞ্জ খাদ্য গোদাম কর্মকর্তা অসিম তালুকদার বলেন,‘চালের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। মধ্যনগর, ধর্মপাশা, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় জামালগঞ্জ থেকে চাল দিতে হয়, এজন্য ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আমার এখানে ৫১৫ মে.টন চাল প্রয়োজন।

পর্যাপ্ত চাল না থাকায় আমরা একটি ইউনিয়নে ভিজিএফ দিয়েছি। এভাবে ১ ইউনিয়ন করেই বৃহস্পতিবার পর্যন্ত দিতে হবে।জেলা খাদ্য কর্মকর্তা মো. জাকারিয়া মোস্তফা শনিবার বিকাল ৬ টায় বলেন,‘বাঘাবাড়ি থেকে আমাদের ৩০০০ মে.টন চাল দেওয়া হয়েছে।

১০০০ মে.টন ইতিমধ্যে আমরা পেয়েছি।  শনিবার আরও ১০০০ মে. টনের জাহাজ এসেছে। আরো ১০০০ মে. টন পথে আছে। আবহাওয়া ভাল না থাকায় চাল আসতে বিলম্ব হওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া যাচ্ছে না। এই ৩০০০ মে. টন পৌঁছানোর পরপরই বাঘাবাড়ি থেকে আরও ৫০০০ মে.টন নিয়ে জাহাজ ছাড়বে। তখন আর কোন সমস্যা থাকবে না।

আগামী বৃহস্পতিবারের মধ্যেই এই সমস্যা দূর হয়ে যাবে। অভিযোগ রয়েছে যে,ওএমএস এর চাল উজনে কম দেয়া হয়,তাই আজ এরিপোর্টার চাল দেয়ার সময় সার্বক্ষনিক সামনে থেকে উজন নেজে দেখে দেখে একাজ পরিচালনা করা হয়।অত্র এলাকাসহ ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি আপনারা যারা সাংবাদিকতা করেন অন্তত যে দিন ওএমএস /ভিজিডি /ভিজিএফ এর চাল দেয়া হয় সর্বদা আপনারা মিটারের সামনে থেকে আমাদের সহযোগিতা করুন।

Related Articles

Back to top button