কুষ্টিয়ায় মাদক সম্রাট রাজিব ও তার স্ত্রী গ্রেফতার


এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসায় মাদক সম্রাট রাজিব ও তার স্ত্রী হেরোইন সহ গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা পুলিশের একটি দল উপজেলার রাজিনাতপুর রাজিবের বাড়িতে তল্লাসি করে বালিশের নিচে রাখা ১৫ গ্রাম হেরোইন সহ চিহ্নিত মাদক সম্রাট শাহজাহান এর ছেলে রাজিব (৩৩) ও রাজিবের স্ত্রী জাহিদা (৩২) কে গ্রেফতার করে থানায় আনা হয়।
এদের দু’জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনের ১৯/১ টেবিল ১/ক /২৫ ধারায় নিয়মিত মামলা নং – ৮ তারিখ ২১/০৯/২০১৭ ইং দায়ের করা হয়।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা জানান, চিহ্নিত মাদক সম্রাট রাজিবের বিরুদ্ধে থানায় ৮ টি মামলা রয়েছে।
আইনের ফাক ফোকড়ে প্রতিবারই জেল হাজত থেকে বের হয়ে আবার মাদকের ব্যবসায় জড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার আবারও হেরোইন সহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।
এদিকে মাদক সম্রাট রাজিবের গ্রেফতারের খবর শুনে অভিভাবকগণ স্বস্তির নিঃস্বাস ফেলেছেন।




