লিড নিউজ

প্রেমিকের জন্য প্রেমিকার শরীর…

নিউজ ডেস্ক : লাখাই উপজেলার শালদিঘা গ্রামে পছন্দের পাত্রকে বিয়ে করতে না পেরে ব্লেড দিয়ে শরীর ক্ষতবিক্ষত করেছে এক কলেজ ছাত্রী। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, সরকারি বৃন্দাবন কলেজের অনার্সের ছাত্রীর সাথে হবিগঞ্জ শহরের মারুফ আহমেদ নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি তার পরিবার জানতে পেরে তাকে বারণ করে। কিন্তু বারণ না মেনে গত শুক্রবার প্রবাসি হৃদয় আহমেদ নামের এক যুবকের সাথে তার বিয়ে ঠিক করে পরিবার। ঘরোয়াভাবে শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ে হয়। শনিবার সকালে কলেজ ছাত্রী ব্লেড দিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত করে। প্রথমে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী কলেজ হাসপাতালে প্রেরণ করে।

Related Articles

Back to top button