লিড নিউজ

বড়লেখায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : বড়লেখায় বিয়ানীবাজার সরকারি কলেজের হেলাল উদ্দিন (২৩) নামে স্নাতক ২য় বর্ষের ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সে বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের সুফিনগর গ্রামের রকিব উদ্দিনের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটার দিকে নিজের ঘরের কক্ষের সিলিং ফ্যানের রডের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া গেছে। পুলিশ দুপুর একটার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত বলেন, প্রাথমিকভাবে আলামত দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তাই অপমৃত্য মামলা করা হয়েছে।

Related Articles

Back to top button