লিড নিউজ

বিয়ানীবাজারের তরণীকে পাচার: নীলফামারিতে উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি : আধুনিক যুগে নারী পাচার কিংবা বিক্রি করার মতো ঘটনা ঘটছে- এটা শুনলে অবাক না হয়ে পারা যায়না। আর এ পাচার বা বিক্রি সাথে জড়িয়ে রয়েছে বিয়ানীবাজারের নাম। বিয়ানীবাজারের এক তরুণীকে গত এক সপ্তাহে তিনবার বিক্রি করা হয়েছে। চতুর্থবার বিক্রির করার সময় তাকে উদ্ধার করা হয়। নীলফামারি জেলার ডেমরা উপজেলার বুড়িমারি স্থলবন্দর এলাকা থেকে বিয়ানীবাজারের তরুণীকে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তার চিৎকার শুনে বুড়িমারি স্থলবন্দর এলাকার ব্যবসায়ীসহ সাধারণ মানুষ এগিয়ে এসে তাকে পাচারকারি হাত থেকে উদ্ধার করেন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা নীলফামারি জেলা ডেমরা উপজেলার উদ্দেশ্যে ১৬ এপ্রিল রওয়ানা হন। গতকাল ১৮ এপ্রিল নীলফামারি পৌঁছালে উদ্ধারকারি দল তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। তরুণীকে সাথে নিয়ে আজ বুধবার তারা বাড়ি ফিরার কথা রয়েছে।
উপজেলার দুবাগ ইউনিয়নের খাড়াভরা এলাকায় জনৈক ব্যক্তির কন্যা এ তরুণীকে বিদেশ পাঠানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় তাদের এক আত্মীয়। আর্থিক অভাব অনঠনের সুযোগে গত ১৩ এপ্রিল জকিগঞ্জ উপজেলার পরচক গ্রামের মফিক আলীর পুত্র লায়েক (২৫) তরুণীকে বিদেশ পাঠানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। তার পাসর্পোটসহ বিদেশ পাঠানোর আনুসাঙ্গিক কাজ সবকিছু সিলেট থেকে করতে হবে বলে জানায়। এজন্য তাকে বিমান টিকেটসহ ৬০ হাজার টাকা দিতে হবে।
আত্মীয়রাা সুযোগকে কাজে লাগিয়ে লায়েক সিলেট শহরে তরুণীকে নিয়ে তার আগে থেকে জানিয়ে রাখা নারী পাচারকারী চক্রের কাছে বিক্রি করে মাত্র ২৫ হাজার টাকায়। সেখান থেকে ঢাকায় এবং পরে নীলফামারি জেলার নারী পাচারকারি চক্রের কাছে তাকে তৃতীয়বার বিক্রি করা হয়। জেলার সীমান্ত এলাকার ডেমরা উপজেলার বুড়িমারি স্থলবন্দরে নিয়ে গিয়ে তাকে ভারতীয় পাচারকারির কাছে বিক্রি করার সময় তরুণী সুযোগ পেয়ে চিৎকার করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করেন।
বিয়ানীবাজারের মফস্বল এলাকার এ তরুণী উদ্ধারকারিদের কাছে জানতে পারে সে নীলফামারি জেলার ভারত সীমান্ত এলাকায় রয়েছে। উদ্ধাকারিরা তার মুখ থেকে সব কিছু শুনে বিয়ানীবাজার খাড়াভরা গ্রামে তরুণী বাড়ির লোকজনের যোগাযোগ করেন।
তরুণীর পিতা গত ১৫ এপ্রিল বিয়ানীবাজার থানায় তরুণী নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়রী করেছেন। আজ বুধবার দিনের যেকোন সময় পরিবারের সদস্যরা তরুণীকে নিয়ে বাড়ি ফিরবেন। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হবে বলে তরুণীর পারিবারিক সূত্রে জানা যায়।

Related Articles

Back to top button