লিড নিউজ

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে মাদকসহ আটক ৪

নিউজ ডেস্ক : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শ্রীমঙ্গল থানার ভাড়াউড়া এলাকার একটি বাড়ী থেকে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ অর্থও উদ্ধার করে র‌্যাব।

আটককৃতরা হলো শুকদেব ওরফে খোকা (৬৫), গ্রাম-ভাড়াউড়া, মো. মোরছালিন আলী (২২), গ্রাম-সিরাজনগর, মো. কয়েস মিয়া (৩৫), গ্রাম-কাকিয়া বাজার ও মো. সৈয়দ মিয়া (৩০), গ্রাম-খাসগাও। আটককৃত সকলেই শ্রীমঙ্গল থানার বাসিন্দা।

তারা মৌলভীবাজারের বিভিন্ন থানায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা গেছে।

আটককৃতদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button