লিড নিউজসিলেট

গোয়াইনঘাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বশির উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি উপজেলার তোরালি কান্দী গ্রামের মৃত গোলাম নবীর পূত্র বশির উদ্দিন।

বুধবার সকাল ৭টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, তোরালি কান্দির বশির উদ্দিন ২০০৮ সালে সংগঠিত জিআর-৯/২০০৮ হত্যা মামলার অন্যতম আসামি। ওই হত্যা মামলায় বশির উদ্দিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই যীশু দত্ত সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা নিজ বসতঘর থেকে বশির উদ্দিনকে গ্রেফতার করেন।

Related Articles

Back to top button