লিড নিউজ
বড়লেখায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী


বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে শনিবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে র্যালী পরবর্তী আলোচনা সভায় ইউএনও এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল হক।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহ’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনা, মৎস কর্মকর্তা আবু ইউসুফ, খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইকবাল হোসেন ও বেলাল হোসেন।




