লিড নিউজ

হবিগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ॥॥ হবিগঞ্জে ট্রাকচাপায় জিসান আহমেদ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে শহরের সরকারি মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। জিসান সদর উপজেলার রিচি গ্রামের শহীদ মিয়ার ছেলে এবং হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। স্থানীয়রা জানান, বিকেলে শহরের বাসা থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় জিসান।

IMG_0096

পথে সরকারি মহিলা কলেজের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে হবিগঞ্জ সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Related Articles

Back to top button