লিড নিউজ
শফিক চৌধুরীর গাড়ি ভাংচুর, আটক ১


নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাংচুরের ঘটনায় (নং-২৪,২৫) একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন তার ব্যক্তিগত সহকারি কবিরুল ইসলাম কবির।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত রাতে অজ্ঞাতনামা ৪০-৫০জনকে আসামী করে মামলা করা হয়েছে।
এঘটনায় রবিবার সকালে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে ।




