লিড নিউজ

ইংরেজি ম্যাগাজিন দি আর্থ অব অটোগ্রাফ’র প্রতিষ্ঠা বার্ষিকী রোববার

নিউজ ডেস্ক : ইংরেজি সাহিত্যের ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ৪ ফেব্রুয়ারি রোববার। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কাজী অফিসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক এবং কেন্দ্রীয় মুসিলম সাহিত্য সংসদের সহ সভাপতি আজিজ আহমদ সেলিম।

কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক ও ম্যাগাজিনের পাঠকবৃন্দ সহ সকলকে উপস্থিত থেকে সভাকে সুন্দর ও সফল করার আহবান জানিয়েছেন ‘দি আর্থ অব অটোগ্রাফ’ ম্যাগাজিনের সম্পাদক ও লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র আব্দুল কাদির জীবন।

Related Articles

Back to top button