সিলেট বিভাগ

মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক

নিউজ ডেস্ক:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযুদ্ধা চত্ত্বরের পাশে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এ এস আই মোঃ জিয়াউর রহমান সহ সঙীয় ফোর্স নিয়ে গতরাত আনুমানিক ১২ঃ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ১০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করেন। এ সময় গাজা ব্যাবসায়ী ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ আব্দুছ ছোবহান রুবেল (২৮)পিতা মোহাম্মদ শফিক মিয়া,মোঃ রিপন মিয়া (২৪) পিতা মোহাম্মদ আবুল কালাম।
উল্লেখিত দুইজন মাদক কারবারিই ব্রাক্ষনবাড়ীয়া জেলার বাসিন্দা।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরোও জানান যে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

Related Articles

Back to top button