লিড নিউজ

বিয়ানীবাজারে পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া ব্রিটেন প্রবাসীদের সংগঠন পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ব্যবস্থাপনায় অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে এলাকার প্রবাসীরা এ আর্থিক সহায়তা প্রদান করেন। আজ শনিবার দুপুর ২টায় পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে ও সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসলাম উদ্দিন’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মুড়িয়া ইউপি’র চেয়ারম্যান মো. আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খালেদ আহমদ ও শিক্ষাবিদ সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিনিধি কয়েছ আহমদ তাপাদার, মস্তুফা আহমদ চৌধুরী, জালাল উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, ইসলাম উদ্দিন, ইকবাল আহমদ, মইন উদ্দিন, জিয়া উদ্দিন, জাবেদ আহমদ তাপাদার, নুরুল হক, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, তাজুল চৌধুরী সাইদুল, এবাদুর রহমান প্রমুখ। ট্রাস্টের সভাপতি মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক সাদিক রহমান বকুল ও কোষাধাক্ষ মুহিত উদ্দিন মন্জু আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থাপনা করেন। অতিথিরা পূর্ব মুড়িয়া এলাকার ৩৭জন অসহায় ও দুস্থ মানুষের হাতে ৫ হাজার টাকা করে ১ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করেন।

Related Articles

Back to top button