লিড নিউজশিক্ষাঙ্গনসারাদেশসিলেট

শাবি এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

অনলাইন ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়সহ মোট ৩৫ টি কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হবে বেলা ১১টায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন।

উল্লেখ, এবারের ‘এ’ ইউনিটে মোট ৬১৩ টি আসনের বিপরীতে ভর্তি আবেদন করেছে ২৮৮৫১ জন।

সূত্র: সিলেটভিউ২৪ডটকম

Related Articles

Back to top button