লিড নিউজ

মা হারালেন ডিপজল

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মা জাবেদা খাতুন (৮০) কিডনি রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জাবেদা বেগম তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ডিপজল। তিনি বলেন, ‘কিডনি রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন আমার মা। আজ তিনি হাসপাতালে মারা গেছেন।’

ডিপজল বলেন, ‘আগামীকাল গাবতলীর দ্বীপনগরে মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে আমার নানা-নানির পাশে দাফন করা হবে।’ মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

Related Articles

Back to top button